স্ত্রীর ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা যুবকের
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোভ্যানচালক স্ত্রীর ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার রাতে উপজেলা পৌর শহরের ঘাটান্দি গ্রামে এ ঘটনা ঘটে।সোমবার সকালে রফিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় রফিকুলের স্ত্রী রাজিয়া খাতুন ভূঞাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। […]