বিজেপি নজরবন্দি করার দাবি জানিয়েছে সুব্রত ও ফিরহাদকে
ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রের ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জানা গেছে, এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের দুই মন্ত্রীকে সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। যত দ্রুত সম্ভব তাদেরকে নজরবন্দি করার দাবি জানিয়েছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রের বাইরে নজরবন্দি করার দাবি জানিয়েছে তারা। […]