এক মাসে দিনাজপুরের হিলিতে সাড়ে ২৪ কোটি টাকা রাজস্ব আদায়
চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২৪ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান এ তথ্য জানান। এ প্রসঙ্গে হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা বলেন, ‘চলতি ২০২২-২৩ অর্থবছরে এই স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এখনও নির্ধারণ করে দেয়নি […]