বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির
লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সম্প্রতি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব, সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান। […]