কালিয়ায় বসতবাড়িতে গাঁজা চাষ, যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার
রিপন বিশ্বাস, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাছ থেকে আনুমানিক প্রায় ৮ কেজি গাঁজা উৎপাদন সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। […]