এমিরেটস এয়ারবাস নির্মিত সর্বশেষ এ-৩৮০ যাত্রীবাহী বিমান পেল

অবশেষে ইতিহাসের সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান এ-৩৮০ সুপারজাম্বো যুগের সমাপ্তি টানলো উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী এমরিটসের বহরে যোগ হওয়া ১২৩তম এ-৩৮০ সুপারজাম্বোটিই এয়ারবাসের নির্মিত সর্বশেষ ‘ডাবল-ডেকার এয়ারলাইনার’। বোয়িং ৭৪৭-এর সঙ্গে টক্কর দেওয়ার লক্ষ্য নিয়েই উড়োজাহাজটির নকশা করেছিল এয়ারবাস। তিন শ্রেণি বিন্যাসে দুই ডেকে সব মিলিয়ে সাড়ে পাঁচশ যাত্রী বহনে সক্ষম ছিল উড়োজাহাজটি। […]