আইসিডিডিআরবি জানালো করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ
দেশে ফের বাড়ছে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর কারণ হিসেবে ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন দুই সাব ভ্যারিয়েন্টকে (বিএ.৪ এবং বিএ.৫) দায়ী করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। এসব সাব-ভ্যারিয়েন্ট উচ্চ সংক্রামক হলেও মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার কম বলে জানিয়েছে গবেষণা কেন্দ্রটি। মঙ্গলবার (৫ জুলাই) আইসিডিডিআরবির অফিসিয়াল সাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। […]