দুই বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২৩ কলম্বিয়ায়

কলম্বিয়ার আরাউকা প্রদেশে দুইটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের মধ্যে লড়াইয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৩ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো একথা জানিয়েছেন। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সীমান্তবর্তী আরাউকায় রোববার বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যদের সঙ্গে অপর বিদ্রোহী গোষ্ঠী রেভলুশ্যনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার […]