৫ আগস্ট হাসিনার ১ হাজার কলরেকর্ড মুছে ফেলা হয়, নেপথ্যে কে ?
জুলাই আন্দোলন দমাতে নিজ দলের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হাজারো নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করছেন, ঠিক সেই সময়ে ঢাকায় তার সেইসব কল রেকর্ড মুছে ফেলার কাজে ব্যস্ত ছিলেন টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) তদানীন্তন মহাপরিচালক জিয়াউল আহসান। লোক পাঠিয়ে […]