সাত বছর পর জিয়াউর রহমানের মাজার জিয়ারতে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর অবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। রাজনৈতিক জীবনে বহুবার স্বামীকে শ্রদ্ধা জানাতে গেলেও, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কারারুদ্ধ হওয়ার পর এটিই তার প্রথম জিয়ারত। বুধবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে রওনা […]