‘গঙ্গা বিলাস’ এখন সুন্দরবনে

ভারত সরকারের মালিকানাধীন বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন সুন্দরবনে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরে আসবে ‘গঙ্গা বিলাস’। বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়বে বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজ। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় নৌযানটি সুন্দরবনের বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। প্রমোদতরীতে থাকা পর্যটকদের স্বাগত জানাতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। […]