দুর্বৃত্তের গুলিতে যশোরে বিএনপি নেতা নিহত
নিজস্ব প্রতিনিধি: যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে শংকরপুর নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিলেন। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আলমগীরের মাথার বাম পাশে গুলি […]