উৎসবের মাঝে ঋতুপর্ণার আঘাত পাওয়ার সেই মুহূর্ত
সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফেরে বাংলাদেশের মেয়েরা। শিরোপা জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয় তাদের। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রফি উচিয়ে ধরে আনন্দ করতে করতে বাফুফে ভবন পর্যন্ত যায় সাবিনারা। ছাদখোলা বাসে আনন্দ যাত্রার সময় মাথায় আঘাত পেয়েছেন সাফ চ্যাম্পিয়ন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। সাবিনাদের […]