গ্যাস সংকটের জন্য পশ্চিমাদের দায়ী করলেন এরদোগান

ইউরোপে জ্বালানি সংকটের জন্য পশ্চিমা দেশগুলো দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করে। এরদোগান বলেন, ‘পুতিনের প্রতি ইউরোপের আচরণ, তাদের আরোপ করা নিষেধাজ্ঞা পুতিনকে ইচ্ছায় বা অনিচ্ছায় এটা বলতে বাধ্য করেছে যে তোমরা যদি এটা করো, তবে আমি ওইটা করব। পুতিন তার সবকিছু […]