হারিয়ে যাওয়া নওশাদ কে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল

স্থানীয় সাংবাদিকের সহযোগিতা কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন মানবিক ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল। নওশাদ নামের সেই শিশুটির বয়স ১৩ বছর। গতকাল ২৮ মার্চ সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন কিশোরটিকে জরাজীর্ণ অবস্থায় স্থানীয়রা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে রেখে যান। তখন ইমার্জেন্সি ডিউটিতে ছিলেন ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল। […]