তারেক মাসুদ ফিল্ম সোসাইটির যাত্রা শুরু

বিনোদন প্রতিবেদক: ফরিদপুরে যাত্রা শুরু করেছে চলচ্চিত্র সংসদ ‘তারেক মাসুদ ফিল্ম সোসাইটি’। শনিবার বিকেল ৪টায় সংগঠনের কার্যালয় শহরের কমলাপুরে জেলার চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সম্মেলন। সবার ঐক্যমতে নির্ধারিত হয় সংগঠনের নাম, গঠনতন্ত্র এবং গঠিত হয় আট সদস্যের প্রথম কার্যনির্বাহী পরিষদ। সভাপতি নির্বাচিত হন শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক রেজাউল করিম, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন লেখক […]