দুর্গন্ধে অতিষ্ঠ পাগলাদহবাসী, মুরগির খামার অপসারণের দাবি
নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার পাগলাদহ গ্রামে আবাসিক এলাকার মধ্যে গড়ে ওঠা একটি মুরগির খামারকে কেন্দ্র করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খামার থেকে নির্গত তীব্র দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যেরও মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে প্রতিকার চেয়েও কোনো সুরাহা না পেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। স্থানীয় […]