নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন খুলনা নাগরিক সমাজের
এলপি গ্যাস, ভোজ্য তেল, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ আজ শনিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট […]