খানসামা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকেই ভোট গ্রহনের কথা থাকলেও ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন দেখা যায়নি। খানসামা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই উপজেলায় ৬টি ইউনিয়নে ৫২টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৮২জন। […]

আরো সংবাদ