কানাডায় পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত
কানাডার অন্টারিও প্রদেশে সড়ক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ট্রাক্টর-ট্রেইলর ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। নিহতরা হলেন হারপ্রীত সিং (২৪), জশপিন্দার সিং (২১), করনপাল সিং (২২), মৌহিত চৌহান (২৩) ও পবন কুমার (২৩)। সোমবার (১৪ মার্চ) এ খবর জানিয়েছেন কানাডার ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া। টুইটারে তিনি […]