বগুড়ার নন্দীগ্রামে গরু বোঝায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে গরু বোঝায় ট্রাকের ধাক্কায় সুলতান মাহমুদ (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত সুলতান মাহমুদ কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। সে ইউনিলিভার বাংলাদেশ কোম্পানীতে সেলসম্যানের চাকরি করতেন। মঙ্গলবার সন্ধা ৭টার দিকে উপজেলার ৪নং ইউনিয়নের অন্তর্গত ছিলামপুকুর বাজার এলাকায় হাটকড়ই-কাহালু সড়কে এই দূর্ঘটনা ঘটে। […]