দীর্ঘ দেড়যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
দীর্ঘ দেড়যুগ পর আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) নয়াপল্টন কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি দেশের নতুন রূপরেখা ও জাতি গঠনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বলেছেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে যার যতটুকু সামর্থ্য আছে, তাকে সে অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। […]