একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন
শেরপুর, ২০২৫:বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর অর্থায়নে এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর বাস্তবায়নে ২৪ জুন ২০২৫ তারিখে শেরপুর জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে “একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব” শীর্ষক সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় প্রথম ক্যাম্পেইনটি হয় মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম আকন্দ। বিশেষ অতিথি […]