বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। মঙ্গলবার মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তির পর আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স ৩৬ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। জেলা প্রশাসক বলেন, ‘তাঁর আসলে কী হয়েছিল তা এখনও জানতে পারিনি। […]