ইবি শিক্ষার্থীকে ট্রাকের ধাক্কা, মহাসড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী ট্রকের ধাক্কায় আহত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম তাওহীদ। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়ণরত। প্রত্যক্ষদর্শী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে সন্ধ্যা ৭টার দিকে খুলনা হতে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাওহীদকে […]