কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ভ্যানচালকের মৃত্যু
কেশবপুরে নিজ ঘরের বারান্দার বৈদ্যুতিক ফ্যান চালানোর জন্য দেওয়ালে লাগানো বোডের সুইচে অসাবধানতাবশত হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মিঠু (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট (সোমবার) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার বায়সা গ্রামের কারিকর পাড়ায়। সে ওই গ্রামের আকবর আলীর ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার […]