নড়াইলে নরসুন্দর কল্যাণ সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলা নরসুন্দর কল্যাণ সমিতির আয়োজনে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নড়াইল শহরের মুচিপোল টাউন ক্লাব মার্কেটের নিচতলায় জগন্নাথ বিশ্বাসের স্যালুনে পূজার যাবতীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, পৌর বিএনপির […]