বুধবার দেশের কয়েকটি এলাকায় বন্ধ থাকবে ব্যাংক
পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ জুলাই) দেশের কয়েকটি এলাকায় ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ সোমবার (২৫ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ইতোমধ্যে প্রজ্ঞাপনটি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের চারটি পৌরসভা জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল, জামালপুরের দেওয়ানগঞ্জ এবং ঢাকার দোহারে […]