নিষিদ্ধ যানে বিশৃঙ্খল মণিরামপুর থানা গেট
মণিরামপুর থানা গেটের সামনেই প্রতিদিন দেখা যাচ্ছে অবৈধ মোটরচালিত ভ্যান, ইজিবাইক ও পন্যবাহী গাড়ির উপচেপড়া ভিড়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই চলছে এই নিষিদ্ধ যানবাহনের স্ট্যান্ড গড়ে তোলার প্রতিযোগিতা। ফলে থানা গেটের আশপাশের সড়কে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট ও বিশৃঙ্খলা। চত্বুরমুখি স্থাপনা, চাউল পট্টি, মাছ বাজার, কাঁচা বাজার, মুরগী হাট, ও উপজেলার বিএনপি’র প্রধান কার্যালয়। […]