মাকে বাঁচাতে নিজের জীবন দিলেন কিশোর পবিত্র চন্দ্র বর্মন

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে পবিত্র চন্দ্র বর্মন (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ০৪ সেপ্টেম্বর (শনিবার) দুপরে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে। মৃত পবিত্র চন্দ্র বর্মন রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর (মাস্টার পাড়া) গ্রামের বাসুদেব চন্দ্র বর্মনের ছেলে বলে জানা যায়। […]