বিসিবিতে কাজ করতে চান মাশরাফি!
দেশের ঘরোয়া ক্রিকেট, কোচ নির্বাচন, আন্তর্জাতিক হোম সিরিজগুলোর উইকেট নিয়ে সবসময় কথা বলে আসছেন মাশরাফি। নেতৃত্ব ছাড়ার পর তিনি প্রকাশ্যে বিসিবির বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও করেন। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমান’-এ দেওয়া সাক্ষাতকারে মাশরাফি বলেছেন, এই মুহূর্তে দলের সঙ্গে কোনো দায়িত্বে যুক্ত হওয়ার ইচ্ছা তার নেই। তিনি এখনও অবসর নেননি এবং সামনে বিপিএলেও খেলতে চান। […]