শিমুর খুনি মিলল বস্তার সুতার সূত্রে
সোমবার দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে রাতে গিয়ে ওই লাশ চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বলে শনাক্ত করেন তার বড় ভাই শহীদুল ইসলাম খোকন। লাশ শনাক্তের পর ভগ্নিপতির দিকে অভিযোগের আঙুল তুলেন শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন। […]