ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স প্রিয়া: মৃত্যুদণ্ড স্থগিত
ইয়েমেনে ব্যবসায়ী হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি আদালতকে জানান, ইয়েমেন সরকারের পক্ষ থেকে আপাতত কোনো বিরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন এক মধ্যস্থতাকারী নিযুক্ত হয়েছেন এবং প্রিয়াকে রক্ষা করার জন্য কূটনৈতিক আলোচনা চলছে। […]