যশোরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ
যশোরের প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করতে পারবে না। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা কথা জানান জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান। তিনি বলেন, শিক্ষা গুরুর মর্যাদা যেন ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। তাই কিছুদিন পরপর শোনা যাচ্ছে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছনার […]