অহেতুক সংঘাতের উসকানি দেবেন না, বিএনপির উদ্দেশে কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে আমরা অনুরোধ করছি ঢাকা শহরে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকারের মাথা খারাপ হয়নি, বিএনপিরই মাথা খারাপ হয়েছে। তারা বেপরোয়া হয়ে গেছে। […]