রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আজ দুপুর ১২ টা থেকে শুরু হয়ে আবেদন চলবে আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত। ভর্তিচ্ছুদের এক বা একাধিক ইউনিটের জন্য ৫৫ টাকা ফি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। […]