হাসপাতালে আগুন লেগে ১০ করোনা রোগী নিহত
ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে আইসিইউতে থাকা ১০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এনডিটিভি জানিয়েছে, মুম্বাই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই আইসিইউতে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। […]