নারী পুলিশ সদস্যকে মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

মৌলভীবাজারের জুড়ী থানা থেকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন শম্পা রানী দাস নামে এক নারী পুলিশ (কনস্টেবল) সদস্য। এ সময় ছিনতাইকারীরা তার মুখ চেপে ধরে তুলে নেওয়ারও চেষ্টা চালিয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে থানা ভবন থেকে আনুমানিক দেড়শ মিটার দূরে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন রাস্তায়। এ ঘটনায় […]