একটা শিশু ধর্ষিত হলে শুধু একটি পরিবার ভেঙে পড়ে না, ভেঙে পড়ে পুরো সভ্যতার মুখোশ
সমাজটা এমন এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে “সভ্যতা” শব্দটা দিন দিন শুধু অভিধানের পাতাতেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। চারদিকে মানবতার সেমিনার, নীতিকথার সরাসরি অনুষ্ঠান সবই চলছে; অথচ নিরাপত্তাহীনতায় সবচেয়ে বেশি কাঁপছে একটা ছোট্ট শিশু, একটা কিশোরী, একটা পরিবার। আজকাল সন্তানকে বাইরে পাঠানোর আগে বাবা-মা শুধু দোয়া পড়ে না, বুকের ভেতর একরাশ ভয় নিয়েও দরজা খুলে […]