শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে সুলতান মুহাম্মদ জাকারিয়ার সেনবাগে জনসংযোগ

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী: নোয়াখালীতে শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগের ছমিরমুন্সীর হাট ও সেনবাগ রাস্তার মাথায় লিফলেট বিতরণ। রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র যুগ্ম আহবায়ক ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে সংসদ সদস্য প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করে দিনব্যাপী ব্যাপক জনসংযোগ করেন। […]