জায়েদ খানের নিয়োগ স্থগিত: আপিল বিভাগ
চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি পদে চিত্রনায়ক জায়েদ খানের নিয়োগ স্থগিত করেছেন আপিল বিভাগ। জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিতের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুন আক্তারের আপিল আবেদন শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সিদ্ধান্ত জানান। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ওপর চেম্বার আদালতের স্থিতিবস্থা ও স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। […]