চট্টগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার
চট্টগ্রামে চাঁন্দগাঁও থানা এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই মাস আগে রোকসানা বেগম (৪০) নামের এক গৃহবধুকে হত্যা করা হয়। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে আসামি জাহাঙ্গীরকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। চাঁন্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী থানার জুরাইনের চেয়ারম্যান বাড়ির মোড় থেকে এই আসামিকে গ্রেপ্তার করা হয়। […]