রূপগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, অবস্থা আশঙ্কাজনক
দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ রিয়াজ হোসেনের উপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে প্রচন্ড আঘাত করে গুরুতর জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল সোমবার (২১ জুন) রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া […]