ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজন গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে করা মামলায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার মূল অভিযুক্ত সাইসাঙ্গা গ্রামের শিমুলকে (২৪) খুঁজে পেতে পুলিশ ফেসবুকের মাধ্যমে লোকজনের সহায়তা চেয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) ও লিপি বেগম (৩২)। তাঁদের মধ্যে গতকাল রোববার রাতে লিপি […]