আবাহনী-টাইগার্স ম্যাচ দিয়ে পর্দা উঠলো ডিপিএলের
করোনার প্রভাবে দুই মৌসুম স্থগিত থাকার পর আজ থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২১-২২ মৌসুম। মঙ্গলবার (১৫ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ডিপিএলের এবারের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হ্যাটট্রিক শিরোপায় চোখ রেখে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্সের। […]