ওয়াকআউটের মধ্যে পৌর প্রশাসক নিয়োগে আইন পাস
বিরোধীদের ব্যাপক বিরোধিতা বিএনপির সাংসদ হারুনের ওয়াকআউটের মধ্যে পৌরসভায় প্রশাসক নিয়োগের বিধান রেখে আইন পাস হয়েছে জাতীয় সংসদে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাস হয়ে যায়। পৌর পরিষদের মেয়াদ শেষ হলে পরিষদের কার্যক্রম পরিচালনায় সরকারের প্রশাসক নিয়োগের বিধান ও কোনো পল্লী এলাকাকে শহর […]