পদ্মায় বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার

কৌশিক হোসেন,পাবনা প্রতিনিধি: পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর-পীরপুরসংলগ্ন পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, নিহত কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তার গলায় একটি রুপার চেইন ছিল। […]