মূলশ্রী গ্রামে কুকুর নির্যাতন, আতঙ্কে সাধারণ মানুষ
কালিয়া প্রতিনিধি: চুরি প্রতিরোধ করতে কুকুরকে লক্ষ্য করে হামলা, প্রতিদিনই আহত হচ্ছে দুই-একটি কুকুর; গ্রামে আতঙ্কের ছায়া বিরাজ করছে। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার সকল ইউনিয়নসহ পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাতের আঁধারে চোরদলের নৃশংসতা নতুন মাত্রা পেয়েছে। চুরি করতে ব্যর্থ হলে চোররা নিরীহ কুকুরদের উপর হামলা চালাচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হচ্ছে কুকুরগুলোকে। […]