বেণীপুর বাঁওড়ে নৌকাডুবি, নৈশপ্রহরীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বেণীপুর বাঁওড়ে নৌকাডুবির ঘটনায় বাদল গোলদার (৩৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার উপজেলার বেণীপুর বাঁওড়ে এ ঘটনা ঘটে। নিহত বাদল হোসেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের ছেলে। তিনি পেশায় নৈশপ্রহরী ছিলেন। জানা যায়, বাদল গোলদার সম্প্রতি বেণীপুর বাঁওড়ে নৈশপ্রহরী হিসেবে কাজে যোগ দেন। […]