ইলন মাস্কের টেসলা জিনজিয়াংয়ে শোরুম খুলে সমালোচিত

নতুন বছরের শুরুর দিনেই চীনের বিতর্কিত অঞ্চল জিনজিয়াংয়ে শোরুম খোলার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচিত হয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নিপীড়ন ও গণহত্যার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে চীনের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে। খবর বিবিসির।১ জানুয়ারি টেসলার মালিক বিলিয়নার ইলন মাস্ক জিনজিয়াংয়ের উরুমকি শহরে শোরুম চালু করেন। তারপরই যুক্তরাষ্ট্রজুড়ে ইলন মাস্ক ও টেসলার […]